লোক সংস্কৃতি সংসদের নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ আয়োজিত দেশব্যাপী অনলাইন নৃত্য প্রতিযোগিতা-২৩ এর পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল ৩ টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসমপন্ন অভিনেতা ফেরদৌস আহমেদ। বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের উপদেষ্টা ফিরোজা চৌধুরী (নূতন)"র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী ও আন্তর্জাতিক খ্যাতিসমপন্ন অভিনেত্রী অঞ্জনা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের সহ-সভাপতি কামাল উদ্দিন খান। এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্য গুরু ও সমাজ চিন্তাবিদ হাসিব পান্না।
প্রধান বক্তা নৃত্য গুরু হাসিব পান্না তাঁর বক্তব্যে বলেন, একটি দেশ ও জাতির পরিচয় নির্ভর করে তার সংস্কৃতির ওপরে। সংস্কৃতি বিপন্ন হলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। যে সংস্কৃতিকে রক্ষার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদেরপূর্বসূরীরা রণাঙ্গনে বুকের রক্তে দিয়ে এদেশকে স্বাধীন করেছেন। সেই স্বাধীন বাংলাদেশে আজ স্বদেশ সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি অপসংস্কৃতির আক্রমনে বিপর্যস্ত। এই অপসংস্কৃতিকে বিনাশ করে স্বদেশী সংস্কৃতিকে রক্ষা করার জন্য বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার সাথে সকলকে একাত্ব ঘোষণার আহবান জানাচ্ছি।
প্রধান অতিথি ফেরদৌস আহমেদ প্রধান বক্তা নৃত্য গুরু হাসিব পান্নার বক্তব্যের সাথে একমত পোষণ করে বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের উদ্যোগকে সাধুবাদ জানান এবং লোক সংস্কৃতি সংসদের সাথে থাকার ও পাশে থাকার প্রত্যয় বযকত করেন।
প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলার নৃত্য শিল্পীরা ক, খ ও গ শাখায় বয়স ভিত্তিক শ্রেণিবিন্যাসে অংশগ্রহণ করেন। পুুরস্কার বিতরণী অনষ্ঠানে বিজয়ী শিল্পীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে