সিংগাইরে ফায়ার সার্ভিসের নিরাপদ অগ্নিনির্বাপক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মানিকগঞ্জের সিংগাইরে ডা: কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে ফায়ার সার্ভিসের নিরাপদ অগ্নিনির্বাপক ব্যবস্থার প্রাথমিক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ায়ারী) বেলা ১১ টার দিকে সিংগাইর পৌর এলাকার শহিদ রফিক সড়কের গার্ল্স স্কুল সিংগাইর বাজার রোডের ডা: কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল চত্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম খান শ্যামলের উপস্থিতিতে হাসপাতালের নার্স্, সিস্টার ও অন্যান্য ষ্টাফদের প্রাথমিক অগ্নিনির্বাপক প্রশিক্ষণ প্রদান করেন সিংগাইর ফায়ার সার্ভিস ইউনিটের প্রধান দলনেতা মহিবুর রহমান। প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এ প্রশিক্ষণ কর্মশালা। সচেতনতামূলক এ অনুষ্ঠান দেখতে স্থানীয়রা এসে ভীড় করেন। আসেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দও। আহবায়ক কালের কন্ঠের মোবারক হোসেন, সদস্য সচিব ডিবিসি নিউজের সুজন মোল্লা, সাপ্তাহিক চিত্রমেলা পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, বাংলা টিভির রিয়াজুল হক, এশিয়ান টিভির ইমরান মাহমুদ ও ঢাকা প্রতিদিনের জসিমউদ্দিন সরকার। উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম খান শ্যামল বলেন, এতে অনাকাঙ্খিত দুর্ঘটনা হতে রক্ষা পেতে এ প্রশিক্ষন অনেকটা কাজে আসবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত