ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জে মতবিনিময় সভায়

দলকে সু সংঘটিত করে রাখার পরামর্শ: এমপি ইমরান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-১-২০২৪ বিকাল ৬:১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগই শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ কারণেই বাংলাদেশের জনগণ আওয়ামীলীগকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করছে৷ তাই দলকে সু সংঘটিত করে রাখতে হবে। আগামী উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইঙ্গিত করে একই দলের লোক নিজ দলের বিপক্ষে যাতে না যায়। সে বিষয়ে পরামর্শ প্রদান করেন এমপি।

তিনি আরও বলেন,  দলের ভিতর যাতে কোন্দল সৃষ্টি না হয়। সে দিকে লক্ষ রেখে একসাথে সকল উন্নয়ন করা সম্ভব না হলেও ধারাবাহিকভাবে সকল সমস্যা সমাধান ও উন্নয়ন হবে, এ জন্য সময়ের অপেক্ষা করতে হবে।রোববার  (২১ জানুয়ারি) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ  সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নাগরিকবৃন্দের সাথে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি উপরোক্ত কথা বলেন।

রাজনীতি ও সামাজিকতায় আমার পরিবার আপনারাই উল্লেখ করে ইমরান আহমদ এমপি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করায় সিলেট ৪ আসনের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া র  সঞ্চালনায়  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ,  সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল,  আইন বিষয়ক সম্পাদক এড আজমল আলী,  দপ্তর সম্পাদক মজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জাহাঙ্গীর আলম ও অখিল চন্দ্র বিশ্বাস, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ফয়জুর রহমান প্রমুখ। 

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানের শুরেতেই ইমরান আহমেদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা