ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মহাজনরা বলে ডলারের ঘাটতি'দ্রব্যমূল্যোর উর্ধ্বগতির চাপে দিশেহারা মানুষ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ১২:৫৩

কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সামান্য কমলেও দাম বেড়েছে এমন পণ্যের তালিকাই দীর্ঘ। লক্ষ্য করলে দেখা যায়  গত এক বছরে শুধু চাল, ভোজ্যতেল ও মসুর ডালের দাম কিছুটা উঠানামা করলেও পেঁয়াজ, আলু, ডিম ও চিনির মতো অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে কয়েকগুণ। 

বাজার ঘুরে দেখা গেছে আজ জাত ভেদে চাউলের দাম ৫ হতে ৮ টাকা দাম বৃদ্ধি হয়েছে। আঠাইশ চাউল ৫২-৬৪ টাকা, কাজল লতা ৫৬-৬০ টাকা, সাধারণ মিনিকেট ৬২-৬৪ টাকা,পাম তেল ১৩৮-১৪২ টাকা, সুপার ১৪০-১৪৫ টাকা, খোলা সয়াবিন ১৭০ -১৭৫ টাকা, চিনি ১৪০ টাকা, আলু ৪০-৫০ টাকা, পেয়াজ ৭০ টাকা, রসুন ২৮০-৩২০ টাকা, ফুলকপি ৬০,টাকা বেগুন ৭০ টাকা,আদা ২৫০ টাকা, গরুর মাংস ৬৫০-৭০০ টাকা কেজি দরে বিক্রি চলছে 

এছাড়াও বাজারে মাছ, মাংস ও সবজির দাম ওঠানামা করলেও ২০২২-২৩ অর্থবছরে ব্রয়লার মুরগির দাম বেশি ছিল। সাবান, টুথপেস্ট, প্রসাধনী, টিস্যুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশ বেড়েছে।

ব্যবসায়ী মুদি দোকানী আলমঙ্গীর হোসেন বলেন, আমরা আমাদের মুদি দোকানের ব্যবসার জন্য মহাজনদের কাছে গেলে প্রায় প্রতিদিনি কোন না কোন জিনিসের দাম বাড়তি দিতে হচ্ছে কারণ হিসেবে মহাজনরা বলে ডলারের ঘাটতি এবং সরকারি সংস্থাগুলো পেট্রোলিয়াম ও গ্যাসের দাম বৃদ্ধির জন্য, আমদানি ব্যয়ের বেশি হওয়ার কারণে  আমদানিকারকরা দাম কমায়নি পাশাপাশি সরবরাহ শৃঙ্খলের অসঙ্গতিকেও দায়ী করেছেন,

রাজমিস্ত্রির লেবার সোলেমান মিয়া বলেন, বাজারে জিনিসপত্রের যে দামে সংসার চালানি হামার বিপদ চাউল কিনি আনিলে আনাজপাতি আর তেমন কেনা যায় না। 
রাজমিস্ত্রির সাথে লেবারি করি দিনে পাই ৪৫০ টেকা পতিদিন ফির কাম থাকে না,এই চিন্তায় আইতোত ( রাতে) ঘুমাবের পারম না চারজন সংসারে পাশাপাশি গরু ছাগল দিয়া সংসার চলাতে অনেক কষ্ট হয়া যায় তারপর অসুখ-বিসুখ হলে খরচ তো আছেই। 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী  জানান, টিএডিএ দিয়ে আমাদের নির্ধারিত বেতন তারপর টার্গেট পূরণ না করতে পারলে কর্তন সহ নানান জটিলতায় চাকরি করাই কষ্টকর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যদি এতো না হতো হয়তোবা চাকরিই করতাম না। 

এনজিও কর্মি মিজান আহমেদ বলেন , মুদ্রাস্ফীতির কারণে আমাদের অবস্থাও অন্যদের মতো নাজেহাল পরিবার ছেড়ে ভিন্ন জায়গায় চাকরি করছি নিজের খরচ মিটিয়ে যা বাঁচে তাতে পরিবার কোন রকম চলে যায় তারপর বড় ধরনের অসুখ হলে ধারদেনা করে সেটা মেটাতে হয়।

কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজামান রোকন বলেন, দ্রব্যমূল্যোর উর্ধ্বগতির চাপে দিশেহারা, ফলে উচ্চ বিত্তরা ভালো ভাবে জীবন সাজালেও নিদারুন কষ্টে প্রতিনিয়ত স্বপ্নভঙ্গ হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সদস্যদের, এটি ভবিষ্যতে তাদের জীবনে নেতিবাচক জটিলতা সৃষ্টি করবে মানুষ একপ্রকার বাধ্য হয়েই শিক্ষা, চিকিৎসা ও বিনোদন খাতে ব্যয় কমিয়ে দিয়েছে । 
বাংলাদেশে পণ্যের উচ্চমূল্য শুধু বাহ্যিক বা আন্তর্জাতিক বাজারের কারণেই নয় এর পেছনে আছে প্রতিযোগিতামূলক পরিবেশের অভাব, বাজারের সিন্ডিকেট, প্রয়োজনীয় মনিটরিংয়ের অভাব ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না থাকা। 

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান