রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দির কমিটি গঠন
সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের ত্রি-বার্ষিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা: শচীন্দ্র নাথ বসাক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী প্রবীর কুমার নাগ উত্তম।
বৃহস্পতিবার সন্ধায় রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দির চত্বরে আয়োজিত সাধারণ সভায় কমিটির বিপুল সংখ্যক সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তাঁরা।এর আগে কমিটির ১ বছরের আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের সাবেক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রবীর কুমার নাগ উত্তম।
এসময় রায়গঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ডা: চন্দন কুমার সরকার,বাংলাদেশ হিন্দু পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ কুমার মহন্ত,রায়গঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক পল্লব কুমার নাগ,চান্দাইকোনা মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সমর দত্ত চৌধুরী,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সদস্যবৃন্দু,বাংলাদেশ হিন্দু পরিষদের চান্দাইকোনা ইউনিয়ন শাখার সভাপতি- সাধারণ সম্পাদক, চান্দাইকোনা ইউনিয়ন পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিততে ও আলোচনায় এই কমিটির অনুমোদন করা হয়।উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক আগামী ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় শ্রী শ্রী গোপাল জিউ মন্দির পরিচালনার জন্য ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দিবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন