ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরে রাস্তার রিপিয়ারিং কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ১:৯
রাজশাহীর তানোরে রাস্তার রিপিয়ারিং কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। মুন্ডুমালা থেকে সাতপুকুরিয়া পর্যন্ত রাস্তার কাজে এমন অনিয়ম দূর্নীতির ঘটনা ঘটেছে। কোন নিয়মের তোয়াক্কা না করে ইচ্ছে মত রাস্তা উল্টিয়ে ভিজে স্যাতসেতে মাটি ও খোয়া এবং এজিংয়ে পুরাতন ভাঙাচোরা ইট দিয়ে সাইডে ঘাস মাটি দিয়ে ভরে দিয়েছেন ঠিকাদার। এমনকি বিটুমিন ছাড়াই পোড়া মবেল দিয়ে দায়সারা কার্পেটিং করা হয়েছে রাস্তার কাজ। আবার কাজের সময় ছিলেননা কোন এলজিইডি অফিসের কর্মকর্তারা। জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরের উপজেলার মুন্ডুমালা গোলচত্বর থেকে সাতপুকুরিয়া পর্যন্ত ৪১৪০ মিটার রিপিয়ারিং রাস্তার কাজটি সম্প্রতি শেষ করা হয়েছে। কাজটি পান রাজশাহীর বোয়ালিয়া থানার রিতু এন্টার প্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান,প্রো: কামরুজ্জামান।
 
স্থানীয়রা সকালের সময়কে জানান, রাস্তাটি আগেই ভালো ছিল। কারন ভিজে মাটি কাদা পর্যন্ত রোলার দিয়ে সমান করে দায়সারা কাজ করেছেন ঠিকাদার। এলজিইডি অফিসের কোন লোক ছিলনা। ঠিকাদারের লোকজন ইচ্ছে মত কাজ করেছেন। অবস্থাটা এমন দেখে মনে হয় সরকারের টাকায় কাজ হচ্ছে না, ঠিকাদার তার ব্যক্তিগত টাকায় কাজ করছে। কিছু বলা হলেও সরকারি কাজে বাধা নামে মামলা দেয়া হবে বলে স্থানীয়দের হুমকি দিয়েছিলেন ঠিকাদার।
 
বিশেষ করে এজিং করার সময় পূর্বের পুরাতন ইট দেয়া হয়েছে বেশির ভাগ। আবার এজিং করার পর ভিজে মাটি ও খোয়া দেয়া হয়েছে রাস্তার ভিতর পারে এবং বাহিরে শুধু মাটি ঘাস দিয়ে ঢেকে দেয়া হয়েছে। যাকে বলে শুভংকরের মত ফাঁকি দেয়া হয়েছে। আবার রাস্তার অনেক জায়গা এত ভালো হয়ে আছে কোন কাজ করা লাগবে না। জানা গেছে, ৪১৪০ মিটার রিপিয়ারিং রাস্তার কাজের বিপরীতে বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ৪৯ লাখ টাকা। এত পরিমান অনিয়ম হলেও দেখেও না দেখার ভান করে ছিলেন কাজের দায়িত্বে থাকা এসও শাহিনুর। তিনি সকালের সময়কে জানান, সকল নিয়ম মেনে কাজ করা হয়েছে। তিল পরিমান অনিয়ম হয়নি। কাদা ভিজে মাটিও দেয়ার নিয়ম আছে কি জানতে চাইলে তিনি জানান, রাস্তায় যা থাকবে সবকিছু দিয়ে রোলার দিয়ে সমান করা হয়েছে।
 
ঠিকাদার কামরুজ্জামান সকালের সময়কে বলেন, সিডিউল অনুযায়ী কাজ করা হয়েছে। সচিব বা নির্বাহী প্রকৌশলী এসেও কাজের ভূল ধরতে পারবে না। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান সকালের সময়কে বলেন, কাজের স্থানে গিয়ে পরিদর্শন করে, নিম্মমানের সামগ্রী বা কাদা ভিজে মাটি ব্যবহার হলে পুনরায় সিডিউল অনুযায়ী কাজ বুঝে নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু

নদীভাঙনের তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে শেষ সম্বল , দিশেহারা রসুলপুর চর

হাটহাজারীতে টানা বর্ষণে জলবদ্ধতায় চরম জনদুর্ভোগ

‎কুতুবদিয়ায়পল্টনের দুটি পিলার তলিয়ে গেছে, অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল: চরম দুর্ভোগে কুতুবদিয়ার যাত্রীরা

নেত্রকোণায় শশুরবাড়ির পাশে গাছে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একাধিক, জামায়াতের প্রার্থী চূড়ান্ত

সলঙ্গায় সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান

কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রধান ফটকে হাটু পানি, চরম দুর্ভোগে সেবা দাতা গ্রহীতা

কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত

বেনাপোল ইমিগ্রেশনে ব্যাগেজ স্ক্যানার নষ্ট, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা