লালমনিরহাটে তাপমাত্রা ৮.৪ ডিগ্রি রেকর্ড, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত ঘোষণা
লালমনিরহাটে কন কনে শীত আর হিমেল হাওয়ায় জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত করেছে শিক্ষা বিভাগ। এদিকে মাধ্যমিক বিদ্যালয় সোমবার ও মঙ্গলবার দুই দিন বন্ধ ঘোষণা করেন।
সোমবার (২২ জানুয়রী) সকাল ৯টায় লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন,জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা থাকার কারনে জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ পাঠানের স্থগিত ঘোষণা করেন।
পাটগ্রাম উপজেলার বাউরা হামিরউদ্দীন গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোতাহার হোসেন বলেন, স্কুল খোলার পর নোটিশ পেলাম তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে থাকার কারণে আজ ও আগামীকাল দুই দিন স্কুল বন্ধ।
লালমনিরহাট জেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকার কারণে সোম ও মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয় গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস সূত্রে জানা গেছে, সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত