ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তীব্র শীতে গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয় ছুটি একদিনের ঘোষনা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ১:১৩

তীব্র শীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের  নিচে নেমে আসায় গাইবান্ধায় সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে। 

সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ এক খুদে বার্তায় এই ছুটির ঘোষনা দেন। 

খুদে বার্তায় বলা হয়, গাইবান্ধা জেলায় আজকের তাপমাত্রা ১০ ডিগ্রী বা তার কম হওয়ায় নির্দেশক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষনা করা হলো।  

এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ সকালের সময় কে বলেন, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে। তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে বলে জানান তিনি।

সোমবার গাইবান্ধা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস।

এদিকে তীব্র শীতে অসহায় হয়ে পড়েছে মানুষ। হিমেল হাওয়ার কারণে সকাল ১০টা পর্যন্ত শহরে তেমন লোকজন চোখে পড়েনি। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেনা। কর্মজীবী ও দিনমজুররা পড়েছেন বিপাকে।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান