চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যায় মানববন্ধন
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এ্যাম্বুলেন্স,জরুরী বিভাগসহ অন্যান্য সরকারি স্থাপনা ভাংচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
আজ সোমবার দুপুরে হাসপাতাল চত্ত্বরে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফারুক আল ইসলাম , ডাঃ মোমেন শাহরিয়ার আবির , ডাঃ সোনিয়া , ডাঃফারিয়া দেওয়ান তিশা সহ আরও চিকিৎসকগন আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদ হোসান, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং সুপারভাইজার নাছিমা, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারী বাবুল আক্তার । হাসপাতালের অন্যান্য কর্মচারীরাও অংশনেয় এ প্রতিবাদে।
চিকিৎসকদের দাবী, গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায় চিকিৎসকদের উপর পাশাপাশি তারা সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলা কারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তারা দাবী করেন তাদের কর্মস্থল হোক নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করা হোক।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার