সংস্কৃতি বিপন্ন হলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে: হাসিব পান্না
বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ আয়োজিত দেশব্যাপী অনলাইন নৃত্য প্রতিযোগিতা-২৩ এর পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্য গুরু ও সমাজ চিন্তাবিদ হাসিব পান্না তাঁর বক্তব্যে এ কথা বলেছেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা নৃত্য গুরু হাসিব পান্না তাঁর বক্তব্যে বলেন, একটি দেশ ও জাতির পরিচয় নির্ভর করে তার সংস্কৃতির ওপরে। সংস্কৃতি বিপন্ন হলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। যে সংস্কৃতিকে রক্ষার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের পূর্বসূরীরা রণাঙ্গনে বুকের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছেন। সেই স্বাধীন বাংলাদেশে আজ স্বদেশী সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি অপসংস্কৃতির আক্রমনে বিপর্যস্ত। এই অপসংস্কৃতিকে বিনাশ করে স্বদেশী সংস্কৃতিকে রক্ষা করার জন্য বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার সাথে সকলকে একাত্ব ঘোষণার আহবান জানাচ্ছি।
প্রধান অতিথি ফেরদৌস আহমেদ প্রধান বক্তা নৃত্য গুরু হাসিব পান্নার বক্তব্যের সাথে একমত পোষণ করে বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের উদ্যোগকে সাধুবাদ জানান এবং লোক সংস্কৃতি সংসদের সাথে থাকার ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল ৩ টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা ফেরদৌস আহমেদ। বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের উপদেষ্টা ফিরোজা চৌধুরী (নূতন)”র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী অঞ্জনা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের সহ-সভাপতি কামাল উদ্দিন খান।
প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলার নৃত্য শিল্পীরা ক, খ ও গ শাখায় বয়স ভিত্তিক শ্রেণিবিন্যাসে অংশগ্রহণ করেন। পুুরস্কার বিতরণী অনষ্ঠানে বিজয়ী শিল্পীরা অংশগ্রহণ করেন এবং অতিথিদের হাত থেকে তাদের পুরস্কার গ্রহন করেন।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড
কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন
উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত
আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান
রাজস্থলী উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা