পুলিশ দেখেই বাস থেকে নেমে দৌড়, গাঁজাসহ আটক
পুলিশ দেখে দুরপাল্লার বাস থেকে নেমে দৌড়ে পালানোর সময় ২ কেজি গাঁজাসহ আটক হলেন একাধিক মাদক মামলার আসামি খোসবার মন্ডল(৫২)। মাদক ব্যবসায়ী খোসবার মন্ডল গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে।আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি (কারিগর পাড়া) এলাকার নাঈম কফি হাউজের সামনে থেকে মেহেরপুর টু ঢাকা গামি দুরপাল্লার বাস গোল্ডেন লাইন পরিবহন থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে কসটেপ মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।
মেহেরপুরের জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রত্নেশ্বর কুমার মন্ডলের নেতৃত্বে এসআই (নিঃ) নূর মোহাম্মদ মোস্তফা ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী এই অভিযান চালান। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেহেরপুর টু ঢাকাগামী গোল্ডেন লাইনের বাসে মাদকের চালান নিয়ে মাদক ব্যবসায়ী যাচ্ছে এসন সংবাদের ভিত্তিতে আমঝুপিতে চেকপোস্ট স্থাপন করা হয়। বাসে তল্লাশি অভিযান শুরু করলে মাদক ব্যবসায়ী খোসবার মন্ডল বাস থেকে নেমে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে ধরে ফেলেন। পরে তার হাতে থাকা শপিং ব্যাগের মধ্যে কাগজের মধ্যে সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো দুই পোটলা গাঁজা, ১ কেজি ওজনের ২ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। আটক খোসবার মন্ডলের বিরুদ্ধে মেহেরপুর সদর ও গাংনী থানায় মাদকের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied