ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পূর্বধলায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও শুকনা খাবার বিতরণ


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ৩:১৯

নেত্রকোনার পূর্বধলায় নবনির্বাচিত ১৬১ নেত্রকোণা-৫ এর সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিঠির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন সরকারের বরাদ্দকৃত এবং নিজের অর্থায়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ১৫০ টি কম্বল ও ৫০টি শুকনা খাবার বিতরণ করেছেন। 

আজ (২২জানুয়ারি) সোমবার দুপুরে উপজেলা পরিষদ কক্ষে এ শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানে'র সভাপতিত্বে শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন, তীব্র শীত, ঘন কুয়াশা, ঠান্ডা কনকনে বাতাস সব মিলিয়ে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। সামর্থ্য অনুযায়ী এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। সারা বিশ্বের আর্থিক মন্দার মধ্যেও শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সরকারের পক্ষ থেকে মানুষের যাতে শীতে কষ্ট না হয় সেজন্য সারাদেশে কম্বল ও শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ এখানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ