ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

জলাশয়ে বিষ দিয়ে মাছ মারার অপরাধে কিশোরের জরিমানা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ৪:৩৩
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের কাঠালজান জলমহালের পাশে খালের পাড় বিলে বিষ দিয়ে মাছ মারার অপরাধে মারুফ মিয়া (১৮) নামের এক কিশোরের বিরুদ্ধে এক হাজার টাকার দন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।  
 
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান এ দন্ডাদেশ দেন। এর আগে সকালে বিলে বিষ দিয়ে মাছ মারার সময় স্থানীয় জনতা তাকে ধরে ইউএনও’র কার্যালয়ে হাজির করেন।মারুফ মিয়া খালিয়াজুরী সদরের ভাঙাহাটি গ্রামের মাহাবুব মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, জলাশয়ে বিষ দিয়ে মাছ ধরা আইনত অপরাধ। অথচ সম্প্রতি গোপনে কিছু অসাধু লোক খালিয়াজুরীরর হাওরে একের পর এক বিভিন্ন জলাশয়ে বিষ দিয়ে মাছ ধরে মাছের বংশ বৃদ্ধিকে ধংস করছে বলেও জানান তিনি।  

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ