উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে দোয়া প্রার্থী কামরুল হাসান মন্টি মাঝি
চলতি জানুয়ারী মাসের শেষের দিকে উপজেলা পরিষদের তফসিল ঘোষণার কথা রয়েছে। যেসকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহন করবে ইতোমধ্যে তারা মাঠ গোছানোর কাজে নেমে পরেছে। প্রার্থীতাও ঘোষণা করেছে অনেকে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন কামরুল হাসান মন্টি মাঝি । তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। নির্বাচিত হলে ডামুড্যাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন।
কামরুল হাসান মন্টি মাঝি সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ছাত্রলীগের সভাপতি ও ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠন এর সমন্বয়ক ও কেয়ার ইন্টারন্যাশলান স্কুলএর প্রতিষ্ঠাতা। তরুণ সমাজ সেবক পরিচ্ছন্ন রাজনীতিবিদ কামরুল হাসান মন্টি মাঝি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ডামুড্যা উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী।
তিনি অত্যন্ত পরোপকারী জনগণের আস্থাভাজন । তিনি করোনা মহামারী সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ডামুড্যা উপজেলার সকল শ্রেণীর মানুষের পাশে তার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সার্বিক ভাবে সহযোগিতা করেছেন ও পাশে দাঁড়িয়েছেন।
তিনি আসন্ন উপজেলা নির্বাচনে নির্বাচিত হলে ডামুড্যা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপ দান করবেন। এছাড়াও গনমাধ্যম কর্মীদের কে আরো জানান যে ডামুড্যা উপজেলার যে সমস্ত ইউনিয়ন গুলো অবকাঠামো গত উন্নয়ন বঞ্চিত ওই সকল ইউনিয়ন গুলোকে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজ উদ্যোগে দ্রুত উন্নয়ন সাধিত করবেন।তিনি ডামুড্যা উপজেলাকে সম্পুর্ন ভাবে মাদকমুক্ত করতে দৃর ভাবে অঙ্গীকারবদ্ধ।ডামুড্যা উপজেলার সর্বস্তরের জনগণের অভিব্যক্তি তার মত প্রার্থীকে পেয়ে অত্যন্ত আনন্দিত ও উচ্ছসিত।তিনি সর্বস্তরের সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।
তিনি বলেন, বিগত দিনে আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার