কোম্পানীগঞ্জে বিজিবিদের সাথে চোরাকারবারিদের সংঘর্ষ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভারতের চিনি আটককে কেন্দ্র ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার( ২১ জানুয়ারি) ভোর আনুমানিক ২টা ত্রিশ মিনিটের সময় উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সীমান্তবর্তী ১২৫৫ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বহুদিনধরে ভারতীয় মাদক-চিনি পাচারের বরমসিদ্ধিপুর চোরাকারবারিদের একটি নিরাপদ রোড। এরই ধারাবাহিকতায় রোববার ভোর রাতে বরমসিদ্ধিপুর গ্রামের সাদ আলীর ছেলে তৈয়ব আলী ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে দুলাল আহমদের একটি টিম প্রতিদিনের ন্যায় চিনি আনতে ভারতে প্রবেশ করে। তখন উৎমা বিজিবিদের সাথে লাইনম্যান ম্যান্টেন না করায় তারা ঐ দিন চিনি ধরতে যায়। তখন ওৎপেতে থাকা টহল টিম তাদেরকে হানা দিলে চোরাকারবারিরা বিজিবিদের উপর অতর্কিত হামালা চালায়। সাথে সাথে তারা ফাঁকা গুলি করলে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে সকালে সিলেট ৪৮ বিজিবির সি ও মুনতাছির মামুন ঘটনার স্থান পরিদর্শনে যান। উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার আব্দুল ওয়াহাবকে এ বিষয়ে জানতে চাইলে একটু পরে বলব বলে আর ফোন ধরেননি।
সিলেটের ৪৮ বিজিবির সিও মুনতাসীর মামুনকে ফোন দিলে ফোন ধরেননি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম দস্তগীর জানান, বিষয়টি আমি লোক মুখে শুনেছি। তবে এখনো থানায় কোন অভিযোগ আসেনি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন