ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে বন্যানিয়ন্ত্রণ বাঁধ, সুইচগেটসহ ফসলি জমি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়াতে নিষিদ্ধ বরিং ড্রেজার মেশিন দিয়ে ভুগর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বন্যানিয়ন্ত্রণ বাঁধ, সুইচগেটসহ সমতল ফসলি জমি। অতিরিক্ত বালু উত্তোলনের ফলে যেকোন সময় এ স্থানটি ধসের আশঙ্কা রয়েছে। এছাড়াও এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে ওই এলাকার শতাধিক বাড়ীঘর।
উপজেলার গজারিয়া ইউনিয়নের নীলকুঠি-কাতলামারী বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাঙ্গাপাড়া এলাকায় সুইচগেট সংলগ্ন এলাকায় দিনভর একটি খাল থেকে বরিং ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার অভিযোগ উঠেছে। সেই বালু দিয়ে প্রায় দেড় হাজার ফুট দূরের একটি পুকুর ভরাট করাসহ ক্রেতাদের নিকট বিক্রি করা হচ্ছে। পাশর্বর্তী ভাঙ্গামোড় গ্রামের মৃত চারু মিয়া ছেলে প্রভাবশালী রুহুল আমীন দীর্ঘদিন ধরে জোরপূর্বক বালু তুলছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। আত্মঘাতী এই ড্রেজার দিয়ে সমতল মাটির তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে ফসলি জমি দেবে যাওয়াসহ আশপাশের পরিবেশেরও ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, খাল থেকে বালু তোলার কারনে খালের আশপাশের সমস্ত জমি ধসে যাচ্ছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ সুইচগেটটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দপ্তরে মৌখিক অভিযোগ করলেও রুহুল আমীন আইন অমান্য করে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বালু উত্তোলনকারী রুহুল আমীন জানান, যেখান থেকে বালু তোলা হচ্ছে সেই জমির মালিক তারা। তাদের জমি থেকেই তারা বালু তুলে পুকুর ভরাট করছেন।
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলী খান বলেন, বরিং ড্রেজার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর । শ্যালো মেশিনের মাধ্যমে কম্পন সৃষ্টি করে বালু তোলার ফলে মাটির তলদেশে ফাঁকা হয়ে যায়। এতে বড় ধরনের ভূমি ধসের আশঙ্কা দেখা দেবে। উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ বিধ্বংসী এই অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরিবেশ রায় প্রশাসনের এসব ড্রেজার দ্রুত বন্ধ করা উচিত।
ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম বলেন, এ বিষয়ে কিছু জানি না। তবে আপনে নাম ঠিকানা দেন অবৈধ ড্রেজার মালিক ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied