ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি এড. মনিরুল সম্পাদক এড. আবু নাছের


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৪ বিকাল ৫:১৬

চট্টগ্রামের বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হন এডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল এবং প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট মুহাম্মদ আবু নাছের।

২১ জানুয়ারি (রবিবার) সকাল ১০ টা থেকে বাঁশখালী আদালত ভবনস্থ আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল ৪ টায় যথারীতিতে সম্পন্ন করা হয়।

ভোট গ্রহণ কার্যক্রম ও ভোট গণনা সম্পন্ন হওয়ার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্ব পালন করা নির্বাচন কমিশন। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বী হিসেবে এডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুলকে সভাপতি ঘোষণা করা হয়, এবং প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এডভোকেট মুহাম্মদ আবু নাছের, এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এডভোকেট নাজমুল আলম চৌধুরী।

উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে এডভোকেট ফজল আকবর, এডভোকেট জয়নাল আবেদীন বেলাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসীম উদ্দীন, অর্থ-সম্পাদক পদে আক্কাস উদ্দিন, দপ্তর সম্পাদক পদে এডভোকেট আলী নেওয়াজ খাঁন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট মুহাম্মদ আনিসুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট লিংকন তালুকদার, সদস্য পদে এডভোকেট শহীদুল কাদের টিপু, এডভোকেট আমিনুল এহছান।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট এম.আর.এম তাকছিমুল গণি ইমন,এতে এডভোকেট শওকত ইকবাল চৌধুরী ও এডভোকেট তাপস কান্তি সুশীল সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, উক্ত নির্বাচনে ৬৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৮ জন ভোটার। ফলাফল ঘোষণার পর আইনজীবী সমিতির কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন বিজয়ীরা।

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী প্রেস ক্লাব, বাঁশখালী সাংবাদিক সমিতির (বাঁসাস)'র নেতৃবৃন্দসহ বাঁশখালীতে কর্মরত সকল সাংবাদিকরা।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির