সরাইলে হত্যার ঘটনায় ১০ লাখ টাকা দিয়ে আপোষ মীমাংসার
সরাইলে হত্যার ঘটনায় ১০ লাখ টাকা দিয়ে আপোষ মীমাংসার করা হয়েছে।সরাইলে চুরি করার অপবাদে জাহিদুল ইসলাম পরশ (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে আপোষ মীমাংসার করা হয়েছে বলে জানা গেছে।রোববার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার নোয়াগাও ইউনিয়নের মেরাজ মেম্বার বাড়িতে অভিযুক্ত শফিক এবং নিহতের পরিবারের লোকেদের উপস্থিতিতে এ আপোষ মীমাংসা হয়। সালিসে নিহত জাহিদুল ইসলাম পরশ পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়।এ সময় দুই বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, মেরাজ আলী মেম্বার, নোয়াগাও ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আহমেদ, দেওয়ান আলী মেম্বার, মুরতাস মিয়াসহ উপস্থিত ছিলেন।জানা যায়, গত দুই দিন আগে পাশের বাড়ি আলমগীর মিয়ার বাড়িতে টিউওয়েলের একটি পাম্প চুরি হয়। সেই চুরির অপবাদে গত ১৮ জানুয়ারি সকালে সন্দেহজনকভাবে জাহিদুলকে প্রতিবেশী শফিক, মঈনুদ্দিন, বাবুসহ বেশ কয়েকজন মিলে মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। হত্যার অভিযুক্ত শফিক বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি গ্রামবাসীদের নিয়ে বসে ছিলাম। নিষ্পত্তি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না।মীমাংসার বিষয়ে জানতে চাইলে নিহত বোন বলেন, আমরা কিছু জানি না। ইউপি মেম্বার মেরাজ আলী বলেন, ১০ লাখ টাকা রায় করা হয়ে ছিল। তারা এখনো পরিশোধ করে নাই। নোয়াগাও ইউপির চেয়ারম্যান মনসুর আহমেদ বলেন, ৬ লাখ টাকা মধ্যে মীমাংসা হয়েছে আর খরচপাতি বাবত আসামি পক্ষ বহন করবে।এ ব্যাপারে সরাইল থানারওসি, মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, অর্থের বিনিময়ে সালিস বৈঠক করে মিমাংসার বিষয়টি আমার জানা নেই।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান