সাভার মডেল থানা পুলিশের অভিযানে অবৈধ বিদেশী পিস্তলসহ গ্রেফতার -১
সোমবার ২২ জানুয়ারী সাভার মডেল থানায় অবৈধ বিদেশী পিস্তলসহ আসামী গ্রেফতারের বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(সদ্য পদান্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহিল কাফি।
তথ্যমতে জানা যায় গত ২১ শে জানুয়ারী সাভার মডেল থানাধীন আমিনবাজার গ্যাস ট্রান্সমিশন লিমিটেড (জিটিসিএল) এর সামনে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র পিস্তল নিয়ে অবস্হান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আসওয়াদুর রহমান ও টাইগার -১ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সসহ ৪:২৫ মিঃ এ সাভার মডেল থানাধীন আমিনবাজার গ্যাস ট্রান্সমিশন লিমিটেড (জিটিসিএল) এর সামনে থেকে একজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ধরার পর দেহ তল্লাশী করলে একটি খালি ম্যাগাজিনসহ পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে যাহাতে ইংরেজিতে খোদাই করা MADE IN USA, NO-70 পাইয়া জব্দ তালিকামুলে জব্দ করা হয়। এই ঘটনায় সাভার মডেল থানায় অস্ত্র আইনে ২২/১/২৪ইং তারিখে মামলা রজ্জু হয় যার নং- ৩৮, মামলাটি পরবর্তীতে এস আই হারুন- অর- রশীদের এর উপর তদন্তভার অর্পন করা হয় গ্রেফতারকৃত আসামীর নাম পুলক কুমার সরকার (৩২) বলে জানা যায় তার পিতার নাম: রবীন্দ্রনাথ সরকার, মাতা: ঊষা রানী সরকার, সাং ডেমরা, থানা: ফরিদপুর, জেলা: পাবনা, এ/পি সাং- সাভারে ভাসমান ছিল বলে জানা যায়।
এ ছাড়া তাৎক্ষনিক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানা যায় আসামীর বিরুদ্ধে একাধিক মামলা আছে, মামলা সংক্রান্ত বিষয়ে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তরিত তথ্য জানা যাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি।
এই উপস্হিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আকবার আলী খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ, এস আই সুদিপ কুমার ঘোপ সহ কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied