রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি পত্নীতলা থানার মোজাফফর হোসেন
নওগাঁর পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। সোমবার ( ২২ জানুয়ারি) রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ( রাজশাহী পদ্মা কনফারেন্স ) ডিআইজি আনিসুর রহমান শ্রেষ্ঠ ওসি হিসেবে মোজাফফর হোসেন এর নাম ঘোষণা করেন। এসময় তাকে ক্রেস্ট দেওয়া হয়।
বিভিন্ন অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন , ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি , নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন এবং গতকাল রোববার জেলার মাসিক কল্যাণ সভায় নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
সভার সভাপতি রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক প্রদান করেন।
এছাড়াও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন পত্নীতলা সার্কেল ( অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ ) মুহাম্মদ আব্দুল মমীন।পল্লীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন সকালের সময়কে বলেন, এই অর্জন আমার একার নয়। পত্নীতলা থানা পুলিশের প্রতিটি সদস্য এই সফলতার ভাগীদার। পত্নীতলা থানা পুলিশের প্রতিটি সদস্য আরও উৎসাহ নিয়ে কাজ করে থানা পুলিশের জন্য বারবার সফলতা বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি