ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নৌকার পক্ষে এজেন্ট থাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৩-১-২০২৪ দুপুর ১:৫৩

চট্টগ্রাম চন্দনাইশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এজেন্ট থাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মিথ্যা মামলা,হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব কমিশনারের পরিবার। ২৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে তার নিজ বাসবভনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মোহাম্মদ আলী সওদাগর। লিখিত বক্তব্যে তিনি বলেন,আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আওয়ামীগের যাবতীয় কর্মসূচি পালন করে আসছি। তারও ধারাবাহিকতায় গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে ভোট সেন্টারে আমি ও আমার পরিবারের সদস্যরা নৌকার এজেন্টের দায়িত্ব পালনের কারণে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমার ও আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ,মারধর করেন। পরবর্তীতে তারা মিথ্যা মামলা দিয়ে আমি ও আমার পরিবারকে হয়রানিমূলক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমার পরিবার নিয়ে জীবনযাপন করা দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের অত্যাচারে তিনি নিরুপায় হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলনে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে এবং মিথ্যা মামলা তুলে নেয়ার জন্য স্থানীয় এমপি,চেয়ারম্যানসহ প্রধানমন্ত্রী ও স্বরাস্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী,মোহাম্মদ ইসমাইল,কমরুন নামার,মোহাম্মদ ইউনুচ,আজিজ,আরফাত,শামসুর নাহার,পারভিন আকতার,কৌহিনুর আকতার প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ