সাংবাদিক-ছড়াকার জ্যোতির্ময় মল্লিক আর নেই
খুলনার প্রবীণ সাংবাদিক, কবি ও ছড়াকার জ্যোতির্ময় মল্লিক (৭২) পরলোকগমন করেছেন। রোববার রাতে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণীসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। এ ছাড়াও তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। জ্যোতির্ময় মল্লিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার দুপুরে ঢাকার পোস্তগোলা মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। জ্যোতির্ময় মল্লিক সুন্দরবন সুরক্ষা আন্দোলনের অন্যতম সেনানী, সুন্দরবন সাংবাদিক ফোরামের সংগঠক, সুন্দরবন বিষয়ক নানা সাময়িকী ম্যাগাজিনসহ অনেক প্রকাশনার সম্পাদক এবং অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার প্রাপ্ত ছড়াকার ও শিশু সাহিত্যিক ছিলেন। তার মৃত্যুতে খুলনার সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন