ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়া সৈকতে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার অভিযান


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৩-১-২০২৪ দুপুর ৩:৪৫
কক্সবাজারের কুতুবদিয়ায় ইউএসএআইডি  অর্থায়নে পরিচালিত  প্রকল্প  এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এ্যাক্টিভিটি ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর উদ্যোগে কুতুবদিয়া সমুদ্র সৈকতে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পরিষ্কার অভিযান চলছে। প্রতি মাসে দুবার এই পরিষ্কার অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন
 ইকোফিশের রিচার্স এসিস্ট্যান্ট আবু হাসনাত জীম। 
 
তিনি জানান, সোমবার বড়ঘোপ মাতবর পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে এ পরিষ্কার অভিযান পরিচালনা করে ইকোফিশ। পরিষ্কার অভিযানে অংশ নেন ইকোফিশের ১০ জন ( ব্লু-গার্ড) সুনীল প্রহরী। কুতুবদিয়া উপকূলের জেলে ও জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যেই ইকোফিশের এই কার্যক্রম। এলাকার মানুষ ও সাগরের জেলেরা সচেতন না হলে সৈকতকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করা সম্ভব নয়। তিনি জানান, ইকোফিশের দশজন সুনীল প্রহরী প্রতি মাসে দু'বার এই সৈকতের প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। এটার উদ্দেশ্য মানুষকে সচেতন করা।
 
 ইকোফিশের রিচার্স এসোসিয়েট সুলতান মাহমুদ জানান,বর্তমান বৈশ্বিক সমস্যাগুলির অন্যতম হলো প্লাস্টিক জাতীয় অপদ্রব্যের মাধ্যমে পানি দুষণ। বিশেষকরে, ভাসমান প্লাস্টিক দ্রব্যের মাধ্যমে সাগরের ইকোসিস্টেম এর ওপর বিরুপ প্রভাব পড়ে। যার ফলে সাগরের উৎপাদনশীলতা নষ্ট হয়। তাছাড়া, দৃশ্যমান প্লাস্টিক দ্রব্যাদি ভেঙে অত্যন্ত ক্ষুদ্রাকার বা অদৃশ্য মাইক্রো-প্লাস্টিক তৈরি হয়। যা খাদ্য শিকলের মাধ্যমে পর্যায়ক্রমে মানবদেহের ক্ষতির কারণ হতে পারে। এ ছাড়াও আরও একটি সমস্যা হচ্ছে পরিত্যাক্ত জালের মাধ্যমে নদী,মোহনা বা সাগরে ভৌতিক মৎস্য আহরণ এর মাধ্যমে জীববৈচিত্রের ক্ষতি হওয়া। সচেতনতার অভাবে জেলেরা অনেক সময় অব্যহৃত জাল পানিতে ফেলে দেয়। তাই এসব সমস্যা সমাধানের জন্য সকলের সচেতন হওয়া যেমন জরুরি। তেমনিভাবে সম্ভাব্য অন্যান্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন