ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

পাহাড় কেটে সওজের সড়ক উন্নয়ন, বন্ধ করল কাপ্তাই ইউএনও


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৩-১-২০২৪ দুপুর ৪:৪৮

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নে সাপছড়ি এলাকায় নির্বিচারে পাহাড় কেটে সওজের উন্নয়ন বন্ধ করল ইউএনও।

রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর সড়কের উন্নয়ন কাজ করার জন্য সড়কের পাশে ড্রেজার দিয়ে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণ করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন।

মো. মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সড়কটি দিয়ে চলাচল করার সময় বিষয়টি আমার নজরে এসেছে। এবং সাথে সাথে আমি রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাহাড় কাটা বন্ধের নির্দেশ প্রদান করি। সড়কের উন্নয়ন হবে তবে সেটা পাহাড় কেটে নয় এই বিষয়ে তাদের অবগত করেছি। এছাড়া পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। তাই কেউ যেন পাহাড় কাটতে না পারে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। এবং যারা পাহাড় কাটবে তাদের আইনের আওতায় এনে দণ্ড প্রদান করা হবে।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি স্থানীয় লোকজন জানান, রাতের আঁধারে ড্রেজার দিয়ে কাটা হতো পাহাড়ের মাটি।

স্থানীয় লোকজন আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের উন্নয়ন কাজ হচ্ছে ভালো কথা কিন্তু নির্বিচারে পাহাড় কেটে মাটি ভরাট করতে হবে কেন? পাহাড় কাটার ফলে পরিবেশ ও বসবাসরত বাসিন্দাদের মধ্যে ঝুঁকি বাড়ছে। বিশেষ করে আসন্ন বর্ষায় পাহাড় ধসের মতো ঘটনা ঘটে প্রাণহানির ঝুঁকিও রয়েছে। কয়েকবছর পূর্বেও এসব এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটেছে।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা জানান, পাহাড় কাটার বিষয়টি আমি খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। এবং কাপ্তাই ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পাহাড় কাটা বন্ধ করেছেন।

এমএসএম / এমএসএম

ভোলায় ১৩ কোটি টাকার মৎস্য কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ

চট্টগ্রামে আ.লীগ নেতার দখল বাণিজ্য, বাদ যায়নি পিডিবির খাম্বাও

বাঘায় চকরাজাপুর ইউনিয়নের পুরাতন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

ম্যাক্স হাসপাতালের ভুল চিকিৎসা সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর , আট বছরেও শেষ হয়নি বিচার

মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা

শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

জনবল ও অবকাঠামো সংকটে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার

সেনাবাহিনীর কর্তৃক রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত

শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও ৪৬ মোবাইল উদ্ধার

ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

মনপুরায় লবণাক্ততা-জলাবদ্ধতায় আমন চাষে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

পেকুয়ায় বৃদ্ধ আবু তাহের হত্যায় তিনজনকে আসামি করে মামলা