রায়গঞ্জে শোভন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম হোসেন শোভন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব হলরুমে সভাপতি কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাজেদুল আলম,নওগাঁ শরিফিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড গোলাম মোস্তফা,ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফ মাহমুদ মিঞা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন টিটু, উপজেলা ছাত্র লীগের সভাপতি রবিন সরকার প্রমুখ। মতবিনিময় সভায় রায়গঞ্জে মানবিক মানুষ হিসাবে পরিচিতি প্রাপ্ত গোলাম হোসেন শোভন সরকার বলেন, আমি বিগত দিন থেকে আপনাদের আশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং রায়গঞ্জ উপজেলা বাসির ভোটে নির্বাচিত হলে আমি শাসক নয় সেবক হিসাবে আপনাদের পাশে থাকব। এসময় রায়গঞ্জ প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা