ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় মঙ্গলবারের তাপমাত্রা ৯.৬ ডিগ্রি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৩-১-২০২৪ বিকাল ৫:৫

মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ বছরের খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় খুলনা জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে। এ বিষয়ে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, মঙ্গলবার সকাল ৬টায় খুলনার তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে। সে জন্য মঙ্গলবার থেকে যে কয়দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠা না পর্যন্ত  খুলনা জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম খুলনা বিভাগীয় উপপরিচালকের নির্দেশনা মোতাবেক বন্ধ থাকবে। খুলনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী খুলনা জেলাসহ বিভাগের ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকা জেলার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। খুলনা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, খুলনায় মঙ্গলবার (২৩ শে জানুয়ারী) এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। আশপাশের জেলায় তাপমাত্রা আরও কমে গেছে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানান।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত