ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ালো ডু সামথিং ফাউন্ডেশন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ১:৪২

'শীতের তানে ঘর থাকি নিকলীবার পারি না,খুব শীত। কাপড় চোপড়ও কিনতে পারি না,গরীব মাইনষি" শীতের কাছে এভাবে অসহায় আত্নস্মপর্ণের কথা বলছিলেন বিধবা জোছনা বালা (৪২)। উত্তরে জেলা পঞ্চগড়ের প্রতিটি মানুষের কথায় ভেসে আসবে তীব্র শীতের কাছে কতটা অসহায় তারা। এমন শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ালো সামাজিক সেবা মূলক প্রতিষ্ঠান ডু সামথিং ফাউন্ডেশন। 

উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়,ঠাকুরগাঁও,নীলফামারী,লালমনিরহাট,রংপুর,দিনাজপুরসহ আরও বেশকয়েকটি জেলার দারিদ্র্য পীড়িত শীতার্ত মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করেছে ডু সামথিং ফাউন্ডেশন। পুরো শীত জুড়েই উত্তরের জেলাগুলোতে এ কর্মসূচি চালাবে ডু সামথিং। 

শীতের কম্বল পেয়ে দরিদ্র মানুষগুলোর মুখে  ফুটেছে হাসি। ৭০ বছর বয়সী মজিরন বলেন,' খুব এভালো লাগছে এই শীতে কম্বল পাইলাম। রাতের বেলা শান্তি মতো অহন ঘুমাইতে পারব।" ভ্যানচালক হরিপ্রসাদ (৫৫) বলেন,' অন্য বছরের চেয়ে এবার শীত বেশি পড়েছে। ঠান্ডায় অবস্থা খুব খারাপ। একটা কম্বলও অনেককিছু ধন্যবাদ তাদের জন্য।" 

ডু সামথিং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শেখ নাসির উদ্দিন বলেন,' দেশের সবচেয়ে বেশী শীত উত্তরের জেলাগুলোতে পড়ে আর দারিদ্র্য মানুষের সংখ্যাও 
বেশি। তীব্র শীতে মানুষ কতো কষ্ট করে না দেখলে বুঝানো যাবে না। এসব মানুষের জন্য ডু সামথিং মাধ্যমে তাদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। 

ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা.নাজমুল ইসলাম বলেন,' প্রতি বছরই শীতে মানুষের মাঝে কম্বল বিতরণ করে থাকি। এবছর উত্তরবঙ্গের আট জেলায় এ পর্যন্ত দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। শীত যেন বেড়েই চলছে তাই আমাদের এ কর্মসূচি চলবে।'

এমএসএম / আবিদ রহমান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা