ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুরের ডামুড্যায় জরায়ু মুখ ও স্তন ক্যান্সার, স্ক্রীনিং কর্মসূচি


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ৩:৩৫

“থাকবেনা আর জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার, নিরাপদে থাকবে নারী বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসুচি ৫ দিনব্যাপী ভায়া ও সিবিই ক্যাম্পেইন  সভা অনুষ্ঠিত ।

২০ থেকে ২৪ জানুয়ারী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসুচিতে ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন  এর সভপতিত্বে, শরীয়তপুর  জেলা সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্‌ পরান এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি,ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ এমারত হোসেন, ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফারুক আল ইসলাম , ডা.শাহরিয়ার আবির,ডা.তন্নী আক্তার, প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল , বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও ট্রেনিং কর্মসূচির শরীয়তপুর জেলার কো-অর্ডিনেটর শাদি সরকার, অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, ম্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রমুখ।

বক্তরা বলেন, জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসুচিতে  উপজেলার বিভিন্ন  কমিউনিটি ক্লিনিক আওতায় নারী শিশুসহ প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ৯-১৬ বছরে মেয়ে এইচ,পি,ভি টিকার আওতায় আনার জন্য রেজিস্টেশন কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ১০ হাজার ৮শত ২৫ জন ভায়া এইচ,পি,ভি টিকার আওতায় এসেছে। সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে টিকা জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভুমিকা রাখবে ।
কর্মশালায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী জরায়ু-মুখের ক্যান্সার পূর্বাবস্থা নির্ণয়ে ভায়া পদ্ধতির পাশাপাশি এইচপিভি পরীক্ষার ব্যবস্থা থাকলে তা আরও নির্ভুলভাবে ক্যান্সারের জীবাণুর উপস্থিতি নির্ণয় করা সম্ভব। নারীরা একবার স্ক্রীনিং কেন্দ্রে গেলে রোগীরা প্রয়োজনীয় সেবা পাবেন, কারণ পজিটিভ নারীদের চিকিৎসা সহজতর হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার