চাটখিলে বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোয়াখালীর চাটখিলের হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও গতিশীল করতে চাটখিলে বাগে ইব্রাহিম মাদ্রাসায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা মিলনায়তনে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীদের নিয়ে এই আয়োজন করা হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ সাব্বির আল হোসাইনী এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিলের সূর্য সন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর এবং ইব্রাহিম নীট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মোহাম্মদ ইউসুফ। এ সময় তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে নানা উদারহন তুলে ধরে বর্তমানে প্রতিষ্ঠানের ভালো ফলাফল করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি মমিনুল ইসলাম দুলাল, কাউন্সিল সালেহ আহমেদ সুমন, ইউপি সদস্য মতিউর রহমান মিন্টু। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মো: জহিরুল ইসলাম, উদিয়মান সমাজ সেবক মো: কাজল, রিফতি, মিফতি প্রমুখ।
মুহতামিম মাওলানা মোহাম্মদ সাব্বির আল হোসাইনী মাদ্রাসার রির্পোট তুলে ধরে বলেন, চাটখিল উপজেলায় বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টফুল বৃত্তি, সাধারন গ্রেড বৃত্তিতে স্থান পেয়েছে বাগে ইব্রাহিম মাদ্রাসার ছাত্ররা। বিশ্বের দুয়ারে মাদ্রাসা শিক্ষাকে আরো প্রসারিত করতে আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষাকেও সর্বচ্চ গুরুত্ব সহকারে পড়ানো হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও তথ্য প্রযুক্তির যুগে যুগ উপযুগী ছাত্রদের ভবিষ্যতে কম্পিউটার প্রশিক্ষনের দেওয়ার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে মেধাবী ছাত্রদের মাঝে ১০জন হাফেজকে পাগড়ী ও ইবতেদায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৪৯জন ছাত্রকে পুরস্কার প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন