ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বাসের সঙ্গে জিপের সংঘর্ষ, উপজেলা চেয়ারম্যানসহ আহত ৫


জি এম শান্ত, বরিশাল photo জি এম শান্ত, বরিশাল
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ৩:৫৫

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের সঙ্গে পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জিপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সবাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, তার স্ত্রী সুরাইয়া নাসরিন, বোন শাহনাজ সুলতানা, জিপের চালক আবুল কালাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসুম আক্তার।

ঘটনাস্থলে থাকা বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার এসআই তোফায়েল আহম্মেদ জানান, ঘটনার পর যানচলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বাস ও জিপ জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসের চালক ও হেলপার পালিয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, উপজেলা চেয়ারম্যান তার পরিবার নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অন্যদিকে বরিশালের রূপাতলী টার্মিনাল থেকে নলছিটির উদ্দেশ্যে যাচ্ছিল জিসান আরিয়ান পরিবহনের একটি বাস। কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছাকাছি এলাকায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন আহন হন।

তিনি আরও জানান, যতটুকু পর্যবেক্ষণ করেছি। তাতে গতি বেশি থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর মো. আব্দুল কাইউম বলেন, ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্রী তাবাসুম আক্তার (২৩) রাস্তা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় দুর্ঘটনায় কিছুটা আহত হয়ে

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ