সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবান্ধায় র্যালি সমাবেশ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পৌর শহীদ মিনার চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সংগঠনের সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিক, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী, সাধারণ স¤পাদক কামরুল হাসান প্রমূখ।
বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরন ও সংকোচনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে। তারই ধারাবাহিকতায় ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। বক্তারা বলেন, দিন দিন শিক্ষারমান ক্রমাগত ধ্বংস হচ্ছে, শিক্ষাধ্বংসের জাতীয় শিক্ষাক্রম- ২০২১ চালু করা হয়েছে, যেখানে বিজ্ঞান শিক্ষার শুরুত্ব কমানো হয়েছে, পাশ ফেল প্রথা তুলে দেয়া হয়েছে।
বক্তারা দাবি জানান- নবম-দশম শ্রেণীতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো চলবে না, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পর পর দুটি পাবলিক পরীক্ষা বাতিল, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি চিহ্নের মাধ্যমে মূল্যায়ন পদ্ধতি বাতিল, নম্বর ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু, পাঠ্যপুস্তকে মনীষীদের জীবন সংগ্রাম অন্তর্ভুক্ত করা। সেইসাথে পুনঃভর্তির নামে ফি আদায় বাতিল ও সেই সাথে গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ ও সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যু লার-গণতান্ত্রিক একই ধারার শিক্ষা ব্যবস্থা চালু করারও আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied