ঘোড়াঘাটে নিখোঁজের ৩ দিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজের ৩ দিন পর ফরহাদ হোসেন (৩৫) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করছে পুলিশ। পুলিশের ধারণা তাকে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সিংড়া গ্রামের কাজী সোহেলের জমির ড্রেন থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গনেশপুর বালিঘাটা গ্রামের সেকেন্দার আলীর পুত্র।
তিনি পেশায় একজন অটোভ্যান চালক। গত রোববার বিকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সেইদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সোমবার নিহতের ভাই ইউপি সদস্য শাহাজাহান আলী জয়পুরহাটের পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বুধবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে জাতীয় জরুরী সেবার ৯৯৯ এর মাধ্যমে ঘোড়াঘাট থানায় খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নেয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের ভাই লাশ সনাক্ত করেছেন। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে কিভাবে মৃত্যু হয়েছে তার প্রকৃতি কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied