ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে আতংকে স্কুলে শিক্ষার্থী উপস্থিত কমেগেছে


সাইদুজ্জামান সাঈদ, রামু photo সাইদুজ্জামান সাঈদ, রামু
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ৪:১৪

ঘুমধুমের তুমব্রু সীমান্তে মিয়ানমার বিদ্রোহীদের গোলাগুলিতে ছুটে আসা গুলি  আতংকে বাড়িতে ফিরেনি অনেক সীমান্তবাসী। তাদের মধ্যে হেডম্যান পাড়া অন্যতম।  বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক ছৈয়দুর রহমান হীরা।  বিকেলে এ প্রতিবেদককে বলেন, সীমান্তে গোলাগুলির জোন পয়েন্ট হেডম্যানপাড়ার পার্শ্ববর্তী ভাজাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি । 

সোমবার সকাল থেকে গোলাগুলির  কারণে শিক্ষার্থীরা ভয়ে স্কুল পালিয়ে বাড়ি গেলে ও মঙ্গলবার তার স্কুলে আসে নি অনেকে। ছাত্র-ছাত্রীর উপস্থিতি কমে অর্ধেকে নেমে আসায় তারা পাড়ায় যান তিনি সহ ৩ জন শিক্ষকসহ। তারা স্কুলের ক্যাচম্যাপ এলাকায় গিয়ে দেখেন তাদের শিক্ষার্থীদের অনেকেই পিতা-মাতা চলে গেছে।তিনি আরো জানান,একপর্যায়ে তারা হেডম্যানপাড়া গ্রামে গিয়ে তাদের ১৬ শিক্ষার্থীদের কাউকেই খুঁজে পান নি। তারা সবাই পিতা-মাতার সাথে নিরাপদ আশ্রয়ে যাওয়া থেকে ফিরে আসে আসে নি। 

ছাত্র অভিভাকরা জানান,এ সীমান্তের ভাজাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাইশফাঁড়ি প্রাথমিক বিদ্যায়লয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থী আতংকে স্কুলে পাঠ নিচ্ছে । সোমবারের গোলাগুলিতে  স্কুলের উপস্থিতি ৫০ ভাগ কমে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন  বাইশফাঁড়ি স্কুলের  প্রধান শিক্ষক নুরুল কবির,ভাজাবুনিয়া স্কুলের শিক্ষক মোহাম্মত জাহেদ ও সহকারী শিক্ষক ছৈয়দুর রহমান হীরা। 

বিষয়টি নিশ্চিত করে  নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার(প্রাথমিক) ত্রিরতন চাকমা  বলেন,গুলি আতংক ও উপস্থিতির বিষয়টি সঠিক।  তবে বিকল্প কোন ব্যবস্থা নেই যে তুমব্রু এলাকার ৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় নিয়ে প্রচন্ড গোলাগুলিতে কী করা যায়।  
তবুও তিনি বিষয়টি উর্ধ্বমহলকে জানিয়েছেন- আবারো জানাবেন। 

এদিকে স্থানীয় লোকজন ও ছাত্র-ছাত্রী অভিভাবকরা বলেন ঘুমধুম সীমান্তের কোনারপাড়া,তুমব্রু,তুমব্রুবাজার,মধ্যমপাড়া,ভাজাবুনিয়া স্কুল পাড়া,হেডম্যানপাড়া ও বাইশফাঁড়ির অনেক লোক মিয়ানমার বাহিনীর গোলাগুলির আতংকে রয়েছে। 

তাদের ছেলে-মেয়েরা গোলাগুলি চলাকালে স্কুল  থেকে পালিয়ে বাড়ি চলে আসে সোমবার সকালেই। মঙ্গলবার দিন তাদের অনেকেই  আর স্কুলে যায় নি। 
তারা মিয়ানমার থেকে ছুটে আসা গুলির আতংকে স্কুল পালিয়ে বেড়াচ্ছে। অনেকে দুরের আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে ২ দিন ধরে।

এদিকে স্থানীয় আরো অনেকে জানান, সোমবার সারাদিন গোলাগুলির পর গভীর রাতে তমব্রু এলাকার ৩৪/৩৫ নাম্বার পিলারের মাঝামাঝি পয়েন্টে ৮টি মর্টারশেল বিস্ফোরণের ভয়াবহ শব্দ এ  এলাকা কেঁপে উঠে থরথর করে । যাতে পুরো এলাকায় ঘুমন্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার
মোহাম্মদ জাকারিয়া জানান,সীমান্তের ওপারে মিয়ানমার অ্ংশে গোলাগুলির প্রভাব এপারে থাকাটা স্বাভাবিক। তবে বিজিবি,গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিরা সতর্ক রয়েছে।  আর কেনার পাড়া থেকে লোকজন সরে আসার খবর তিনিও শুনেছেন। হয়তো তা স্ব-উদ্যোগে তারা নিরাপদে সরে যাচ্ছে। যা আনুষ্ঠানিক না।

৩৪ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন,মিয়ানমারে গোলাগুলির আওয়াজে মানুষ কিছুটা আতংকিত হলেও বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। তিনি আরো বলেন,বিজিবি সর্বোচ্চ চেষ্ঠা করছেন,সীমান্তে বসবাসরত সকল গ্রামবাসীকে নিরাপদে রাখার। রাত-দিন কাজ করছেন তারা।

উল্লেখ্য,বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে 
৩১ নম্বর পিলার থেকে ৫৬ নম্বর পিলার পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষীদের  ২৯ টি সীমান্ত চৌকির মধ্যে ২২  টি চৌকি বিদ্রোহীরা দখল করে নেয়। বাকী ৭ টি চৌকির মধ্যো সোমবার সকাল থেকে 
৭ ঘন্টার তুমল যুদ্ধে অপর ৪ টি চৌকি তাতের কবজায় নিয়ে নেয় বিদ্রোহী আরকান আর্মি। এ সময় প্রচন্ড সংঘভষ বাধে বিদ্রোহী গোষ্ঠি আরএসও সাথে।

তারা বলেন, সীমান্ত পিলার ৩৮ এর মুরুংগ্য ঝিরি  ৩৭ এর ক্কডংগ্যা বিজিপি / সেনা  ৩৬ ওন৩৫ এর মাঝেখানে হাতিরঝিরি বিজিপি / সেনা ক্যম্প  দখলে নেয়। ক্যাম্প গুলোর মধ্যে ৩৮ মুরুংগ্যাঝিরি ও ৩৭ ক্কডংগ্যা ক্যাম্প দুটি আরকান আর্মি ২২ তারিখ সোমবার দখলে  নিয়ে  ৩৬ ও ৩৫ এর মাঝখানে হাতিরঝিরি ক্যাম্পটি দখলে নেওয়ার সময় RSO সশস্ত্র গ্রুপ আরকান আর্মির সশস্ত্র গ্রুপ  কে বাধাঁ দিলে উভয় সশস্ত্র গ্রুপের মাঝে প্রচন্ড গুলাগূলি চলে। যে কোন সময় আবারো এ সংঘর্ষ চলতে পারে বলে জানান সূত্রটি। এ কারণে কোনার পাড়া থেকে অনেক লোকজন সরে যাওয়ার পরিকল্পনা করছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ