ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় এস্কেভেটর আঘাতে কৃষক নিহত


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২৪-১-২০২৪ বিকাল ৬:২৬

নাটোরের সিংড়ায় ফসলী জমিতে এস্কেভেটর ভেকু মেশিন দিয়ে পুকুর খনন ও ড্রাম ট্রাক দিয়ে মাটি বহনকালে এস্কেভেটরের আঘাতে হেলাল উদ্দিন (৩৮) নামে এক ভেকু কন্টাক্টর নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকায় তালঘড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হেলাল উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষীরপোতা গ্রামের মৃত মুনছের আলীর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালঘড়িয়া গ্রামে ফসলি জমিতে এস্কেভেটর দিয়ে মাটি কেটে পুকুর খনন ও ড্রাম ট্রাক দিয়ে মাটি বিক্রয় মিটিয়ে নেয় হেলাল উদ্দিন, ড্রাম ট্রাকের মাটি ফেলানো দেখাতে গিয়ে এস্কেভেটরের আঘাত লেগে মাটিতে পড়ে যায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়ে মাথা দু'ভাগ হয়ে যায় সে ঘটনাস্থলেই মারা যায়। 
ঘটনার পরে এস্কেভেটর ড্রাইভার দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা নিহতের লাশটি তাহার নিজ বাড়িতে নিয়ে যায়। 

সিংড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে নিহতের লাশটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক