সীতাকুণ্ডে জাটকা জব্দ ও জরিমানা
চট্ট্রগামের সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে বিশেষ অভিযানে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটঘর উপকূলে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, সাগরে জাটকা সংরক্ষণ আইন এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ একটি কম্বিং অপারেশন চালানো হয়।
এ সময় আনুমানিক ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয় এবং জাটকা আহরণকারী শুকলাল দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড এবং নৌ-পুলিশ, কুমিরার যৌথ উদ্যোগে কুমিরা ঘাট, সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করেন।
এমএসএম / এমএসএম
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় বন্ধ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪টি ইউনিট
মুকসুদপুর মাতৃস্নহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধী হুইল চেয়ার বিতরণ
খালিয়াজুরীতে অভাবের তাড়নায় আত্মহত্যা করেছে এক নারী
সদরপুরে ফসলি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগ নেত্রী কারাগার থেকে মুক্তি
লোহাগড়ায় বিবাদের অবসান: ৫ ঘণ্টার সংলাপে খুলে গেল মালোপাড়ার পথ
চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় থানায় মামলা
পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান: তিনটি ভাটা বন্ধ, জরিমানা ৯ লাখ
পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
বাস চলাচল নিয়ে দ্বন্দ্বে অচল রাজশাহী রুট, দুর্ভোগে যাত্রীরা
নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা