ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দৈনিক সকালের সময় পত্রিকার পাঠক ফোরামের উষ্ণ ভালোবাসা বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-১-২০২৪ দুপুর ৪:২৭

অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। 

হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।নিয়ামুল নাসির খান(সাদী) চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এবং প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের সহযোগিতায় দৈনিক সকালের সময় পত্রিকার রায়গঞ্জ উপজেলা পাঠক ফোরামের আয়োজনে শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী, মানবিক কাজল দাসের  সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ শরিফিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. গোলাম মোস্তফা,ফুলজোড় রক্তদান সংগঠনের পরামর্শ পরিষদের সদস্য একরামুল হোসাইন,আস-সুন্নাহ ফাউন্ডেশনের সিরাজগঞ্জ প্রতিনিধি ও জাহানারা মুজাম্মেল ফাউন্ডেশনের পরিচালক ইউসুফ আলী,ফুলজোড় রক্তদান সংগঠনের সভাপতি সাঈদী হাসান সাগর প্রমুখ। এসময় দৈনিক সকালের সময় পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি সাইদুল ইসলাম আবির, হৃদয় আহমেদ লিমন,ইয়াস মাহবুব লিটন, পত্রিকাটির রায়গঞ্জ উপজেলা পাঠক ফোরামের সকল সদস্যহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের পাঁচ গ্রামের গরীব অসহায় দুস্থঃ কর্মহীন ৪০ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের