ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

নাগরপুরে নিজ জমিতে ৮০০ মিটার সড়ক নির্মাণ করেছেন মসজিদ ইমাম


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৫-১-২০২৪ বিকাল ৫:১৭
 টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে নিজ জমি ও অর্থায়নে প্রায় ৮০০ মিটার সড়ক নির্মাণ করেছেন মসজিদ ইমাম হাফেজ মো. আবুল কাশেম। দুটি গ্রামের (চকগদাধর-ধুনাইল) সংযোগ সড়ক না থাকায় তিনি এই উদ্যোগ নিয়েছেন। গুরুত্ব বিবেচনায় ধুনাইল স্কুল-মাদ্রাসা ও দপ্তিয়র ইউনিয়নে সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে এই সড়ক। প্রতিদিন প্রায় হাজারো মানুষের যাতায়াতের এই সড়ক দীর্ঘ সময় যাবৎ অবহেলায় পড়েছিলো। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিজস্ব জমি থেকে মাটি কেটে গর্ত ভরাট করে সড়ক উঁচু করা ও নিজ জমির উপর দিয়ে সড়ক নির্মাণ কাজ প্রায় শেষ করেছেন আবুল কাশেম।
 
চকগদাধর দক্ষিণপাড়া মসজিদ ইমাম হাফেজ মো. আবুল কাশেম বলেন, দীর্ঘ সময় ধরে এখানে সড়ক না থাকায় এলাকাবাসীর যাতায়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। দুর্ভোগ বিবেচনায় এখানে আমি উদ্যোগ নিয়ে নিজ জমি ও অর্থায়নে সড়ক নির্মাণ করেছি। এর আগে আমি সরকারি বরাদ্দ (টি আর) পেয়েছি যেটার সম্পূর্ণ কাজ করেছি কিন্তু সড়ক নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। অপরদিকে, ধুনাইলে একটি সরকারি বরাদ্দ আসলেও কাজ না হওয়ায় সড়কটি অসম্পূর্ণ রয়েছে। আমরা আশাবাদী দ্রুত এখানে দৃষ্টিনন্দন সড়ক নির্মিত হবে।
 
উল্লেখ্য, ধুবড়িয়া ইউনিয়নের চকগদাধর দক্ষিণপাড়া এলাকাটি দপ্তিয়র-ভাদ্রা ইউনিয়নের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এই সড়ক ব্যবহার করে শিক্ষার্থীরা স্কুল-মাদ্রাসায় এবং এলাকাবাসী হাট-বাজারে যাতায়াত করে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন