ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন ও দুর্নীতির বিচারের দাবিতে পাবনার সিএনজি মালিকদের বিক্ষোভ ও মানববন্ধন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৫-১-২০২৪ বিকাল ৫:১৯

অবৈধ কমিটি বিলুপ্ত করে নির্বাচনের আয়োজন এবং কমিটির সভাপতিসহ সকলের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন পাবনা জেলা অটোটেম্পো, অটোরিকশা ও মিশুক মালিক সমিতির সদস্যরা।
ঈাবনা জেলার সিএনজি মালিক সদস্যবৃন্দ'র ব্যানারে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা জেলা অটো টেম্পো অটো রিকশা ও মিশুক মালিক সমিতির কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আব্দুর রাজ্জাক মীরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সদস্য জাকির হোসেন, তোফাজ্জল হোসেন  সোলে, মাইনুল ইসলাম রাজন, আইয়ুব হােসেন, মোঃ রানা, মুরাদ হোসেন রাজন, মোঃ সাবু, সাবেক সহ-সভাপতি মাহাতাব হোসেন শিমুল প্রমুখ।
তারা বলেন, নির্বাচন না দিয়ে গত ১০-১৫ বছর ধরে পকেট কমিটি করে রাখছে, কোনো বাৎসরিক সভা হয় না,  কোনো আয়-ব্যায়ের হিসাব দেয়া হয় না, সভাপতি আব্বাস আয়-ব্যয়ের নামে লাখ লাখ টাকা আত্মাসাৎ করছেন। দীর্ঘদিন কমিটি বিলুপ্ত হওয়ার পরেও গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে দুর্নীতিগ্রস্থ কমিটি এখনো অফিস করছে! সমিতির সাধারণ সদস্যরা সকল ধরণের সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছেন। সাধারণ সভার নামে ৪৭ লাখ টাকা ব্যয়  দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে। প্রতিদিন সাধারণ সদস্যদের চাঁদার টাকা হিসাবে তুলে কমিটির সভাপতিসহ তার বাহিনী সম্পদ গড়ে তুলেছে। আমরা পাবনার সকল জনপ্রতিনিধি, এমপি, ডিসি-এসপিদের কাছে আবেদন করায় অতিদ্রুত ১০-১৫ বছরের হিসাব নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত কমিটির হাত থেকে পাবনা জেলা অটো  টেম্পো অটো রিকশা ও সিএনজি চালিত মিশুক মালিক সমিতি রক্ষা করুন।
এব্যাপারে পাবনা জেলা অটো টেম্পো অটো রিকশা ও মিশুক মালিক সমিতির সভাপতি আব্বাস আলী বলেন, ‘আমি তো নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই আছি, আমরা নির্বাচন পরিচালনার কমিটি গঠন করতে চাইলেও তারা নাম  দেয়া না, যে নাম দেয় তারা বহিরাগত। তাদের দিয়ে তো আর নির্বাচন পরিচালনার কমিটি হবে না। এজন্য তফসিলও ঘোষণা হচ্ছে না। তারপরও আমরা নির্বাচন আয়োজনের ব্যবস্থা করেছিলাম, কিন্তু জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে দেয়া হয়েছে। আমরা যেসব নেতৃবৃন্দদের মাধ্যম ও তদারকিতে নির্বাচন করবো তারা এই এখন ঢাকায় অবস্থান করছেন। তারা আসলেই নির্বাচন প্রক্রিয়া শুরু করবো। আর আজকে আমার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের যেসব অভিযোগ করেছে সবই ভুয়া, মিথ্যা। যারা বক্তব্য দিয়েছেন তাদের অধিকাংশ জনই শ্রমিক, তারা সিএনজি মালিক না।
বিভাগীয় শ্রম দপ্তরের শ্রম কল্যাণ সংগঠনের পাবনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন,‘গত বছরে সাধারণ সভার পর নির্বাচনের কথা ছিল, কিন্তু তাদের দুই পক্ষের মধ্যে নির্বাচন কমিশন গঠিন নিয়ে সমস্যা হয়েছিল। পরে জাতীয় নির্বাচনের পর বিশেষ সাধারণ সভা করে নির্বাচন কমিশন করে নির্বাচন আয়োজন কথা। এই পর্যন্তই আমি জানি। আজকের বিষয়ে জানি না। আমি খোঁজখবর নিয়ে বলতে পারবো।’

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির