রাশিদুল ইসলাম স্মরণে এসআরটিকে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সরঞ্জাম প্রদান
গাজীপুরের শ্রীপুরে প্রয়াত ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদুল ইসলাম স্মরণে এসআরটিকে (স্পেশাল রেসপন্স টিম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭-৯৮ ব্যাচ এবং এইচএসসি ৯৬-৯৭ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার কোভিড চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় শ্রীপুর প্রেসক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম হস্তান্তর করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।
এ উপলক্ষ্যে শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল মতিন, প্রয়াত নির্বাহী কর্মকর্তার বড় ভাই রাফেদুল ইসলাম শরীফ, শ্রীপুর এসআরটির সমন্বয়ক তুহিন আহমেদ, সদস্য জুবায়ের আহমেদসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও এসআরটির সদস্যবৃন্দ।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান