ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে আবারও সড়ক দুর্ঘটনায় আহত-৪


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১-২০২৪ বিকাল ৬:০

চট্টগ্রামের বাঁশখালীতে সুপার সার্ভিস আক্রমণে দুমড়েমুচড়ে গেলো সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা, এতে অটো চালকসহ ৪ জন আহত হয়েছে, অবস্থা গুরুতর হওয়াতর ৩ জনকে চমেকে প্রেরণ করা হয়েছে। 

২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপর দেড়টার দিকে উপজেলার তৈলারদ্বীপ ব্রীজের টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর ছেড়ে আসা পেকুয়াগামী একটি সুপার সার্ভিস (বাস গাড়ী) তৈলারদ্বীপ ব্রীজের টোল প্লাজার সামান্য দক্ষিণে কালভার্ট এলাকায় আসার সাথে সাথে একটি সিএনজির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষে একটি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত অটোরিকশাসহ ২ গাড়ীকে দুমড়েমুচড়ে ফেলে ঘাতক বাসটি। এতে অটোরিকশা ও সিএনজি চালক এবং ২ যাত্রীসহ ৪ জন আহত হয়েছে। আহতদের ১ জনকে স্থানীয় বেসরকারি সি বি হসপিটালে চিকিৎসা দেয়া হলেও অবস্থা গুরুতর হওয়ার ফলে ৩ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানান গেছে।

আহতরা হলেন, উপজেলার পুকুরিয়া ইউপির মোঃ মহিউদ্দিন (২৫), সাতকানিয়া উপজেলার তুলাতলী এলাকার মোঃ আবু হানিফ (৫০), কোম্পানির সেলসম্যান মোঃ দেলোয়ার হোসেন (৩৫), পুকুরিয়া ইউপির ৬ নং ওয়ার্ড এলাকার (সিএনজি চালক) মোঃ হানিফ (৩০)।

বাঁশখালীর প্রধান সড়কে প্রতিনিয়তই ঘটে চলছে সড়ক দূর্ঘটনা। সড়কের সরুতা, চালকের অদক্ষতা, যত্রতত্রে গাড়ী পার্কিং, অপ্রয়জনীয় স্পীড ব্রেকার স্থাপন, গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সড়কের দু'পাশে অবৈধ দখল ও ফিটনেস বিহীন গাড়ীর হিড়িক ও চালকের বেপরোয়াবাজিতে সড়কে প্রতিনিয়তই ঘটছে ওইসব দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা রোধ করণ ও নিরাপদ সড়কের দাবিতে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ যাত্রী ও সচেতন মহল।

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী বলেন, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে, ঘটনায় ৪ জন আহত হয়েছে, ১জনকে স্থানীয় একটি বেসরকারি হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, বাকী ৩ জনকে চমেকে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির