সাভারে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে নাঃ এমপি সাইফুল ইসলাম
বৃহস্পতিবার ২৫ জানুয়ারী সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রাইমারী বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শীতার্তদের মাঝে কম্বল বিতরনকালে সাভার পৌরযুবলীগের সাবেক সাধারন সম্পাদক মনির পালোয়ানের সভাপতিত্বে এবং সাভার উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আব্দুর রব খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নয়া এমপি বলেন আমাকে নির্বাচনের সময় সকলে আমাকে চিনতেন না, কারন অনেকে পৈতৃকসুত্রে নেতা হয়েছেন। সেজন্য বাবার পরিচয়ে অনেকে তাদেরকে আগে থেকে চিনতেন। তিনি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হবার ক্ষেত্রে তৃনমুল থেকে রাজনিতি করে জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার বাস্তব অভিজ্ঞতার কথা বলেন। তিনি সাধারন জনগনের সাথে মেশেন এবং তাদের দুঃখ দুর্দশা বোঝেন, নিজেকেও সাধারন বলে মনে করেন। সামনে উপজেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচন বর্তমান উপজেলা চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীবকে শ্রদ্ধীয় বড় ভাই সম্বোধন করে ভোট দিয়ে আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার আহবান জানান। তফসিল ঘোষনার পর নির্বাচিত সংসদ সদস্য হিসাবে ভোট চাওয়ার নিয়ম নাই। তাই আগে থেকে ভোট চেয়ে রাখলাম। এ ব্যাপারে তিনি আরো বলেন নির্বচনী উপজেলাতে যদি উন্নয়ন করতে হয় সন্ত্রাস চাঁদামুক্ত রাখতে তাহলে তাহলে এমপি, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মানসিকতা একই হতে হবে এবং আদর্শের ক্ষেত্রে মিল থাকতে হবে নতুবা উন্নয়ন ক্ষেত্রে অনেক সময় ব্যাহত হতে পারে। আপনারা নিশ্চয় চাইবেন না উন্নয়ন ব্যাহত হোক। সাভারে যারা ফুটপথে ব্যবসা-বাণিজ্য করবেন অটো রিকসা চালাবেন তারা কি চাঁদা দিতে চান? ইতিমধ্যে আমি নির্বাচিত হওয়ার পর অনেকটা চাঁদামুক্ত করেছি। সাভারে ফুটপথে ব্যবসায়ী এবং অটো চালকদের আর চাঁদা দিতে হবে না। সবশেষে সকলের সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা ও দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মিষ্টী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য রাজু আহমেদ,সাভার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী পালোয়ান,সাভার সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসিমসহ শীতবস্ত্র (কম্বল) নিতে আসা আগত ৩০০ থেকে ৪০০ জন অসহায় ও হতদরিদ্র মহিলা ও পুরুষ মানুষ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied