জয়পুরহাটে বিএনপির কালো পতাকা মিছিল
দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে জয়পুরহাটে কালো পতাকা মিছিল করেছে জয়পুরহাট বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১২ টা শহরের সুগার মিল রোড এলাকা থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও সাবেক এমপি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাব, শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান,নজরুল ইসলাম, আব্দুল খলিল, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, আব্দুল মতিন, যুবদল সদস্য সেন্জু, মুনির,আতিকুর রহমান সোহাগ, তারেক,বেলায়েত হোসেন বেনু, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এড. রুহুল আমিন ফারুক, সদস্য সাজগর, আলম, পাপন, মায়া, মিজান, রাজু, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, শহর বিএনপি নেতা কাজী বাবু, কাজী জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাইসুল ইসলাম রিপন, জয়পুরহাট শহর ছাত্রদলের আহ্বায়কঃ মাহফুজ শুভ, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কঃ নাইম ইসলাম, ছাত্রনেতা হাবিব সহ জয়পুরহাট জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন ও কালো পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন নেতা কর্মীরা।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম বলেন আজ বাংলাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগামী। এতে দেশের গরিব দুঃখী সাধারণ মানুষ ভালো নেই। তাঁরা কোনরকম করে কষ্টে খেয়ে না–খেয়ে দিন কাটাচ্ছেন। এই সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে। এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আন্দোলন চলবে।এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দীদের মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন