সুন্দরবনে যাওয়া অনিশ্চিত
পাঁচ লাখ টাকার বাওয়ালী নৌকায় আগুন
আগামী ২৮ জানুয়ারি সুন্দরবনে গোলপাতার পাস দেবে বনবিভাগ । তার আগে দেড় লাখ টাকা খরচ করে নৌকা মেরামত করে নামিয়েছি। কিন্তু রাতের অন্ধকারে আমার পাঁচ লাখ টাকার নৌকা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এখন আমি কিভাবে সুন্দরবনে যাবো। এমন অভিযোগ বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের মোঃ নুরুল হক ব্যাপারির ছেলে মোঃ সেলিম ব্যাপারির।
সেলিম ব্যাপারি বলেন,আমি ১২ বছর ধরে সুন্দরবনে গোলপাতার ব্যবসা করি। ৫ লাখ টাকা খরচ করে একটি বাওয়ালী নৌকা তৈরি করেছি। বর্তমানে দেড় লাখ টাকা খরচ করে নৌকা মেরামত করে নামিয়েছি ৩০ জানুয়ারী সুন্দরবনে যাবো বলে। কিন্তু গতকাল বৃহস্পতিবার দিনগত গভীর রাতে কে বা কাহারা আমার নৌকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় তা আমি জানিনা। এখন আমার সুন্দরবনে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তাছাড়া নতুন করে মেরামত করে নৌকা রেডি করতে সময় শেষ হয়ে যাবে।
প্রত্যক্ষদর্শী বাঁধ সংলগ্ন বাসিন্দা শাহারু পহলান বলেন,আমি ফজরের আজানের সময় মাছ ধরার উদ্দেশ্যে বাঁধের উপরে দাঁড়াই। এসময় দেখি নৌকাটিতে ধাউধাউ করে আগুন জ্বলছে। তখন আশপাশের লোকজন নিয়ে পানি দিয়ে আগুন নিভিয়ে দেই। তবে,স্থানীয়দের দাবি রাতের অন্ধকার নামলেই রায়েন্দা শহররক্ষা বাঁধে শুরু হয় মাদকসেবিদের আড্ডা। তখন পুলিশ ও জনগণের আড়ালে যেতে তারা খোঁজে পরিত্যক্ত নৌকা বা ট্রলার । তাই সেলিম ব্যাপারির নৌকা ওই মাদকসেবিদের আগুনেই পুড়েছে। বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা বলেন,এই চড়ে অনেকেই বাওয়ালী নৌকা মেরামত করেন। কখনো এমন ঘটনা ঘটেনি । সেলিম ব্যাপারির নৌকাটা পুড়িয়ে দেওয়া দুঃখজনক। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন,এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied