রাজশাহীতে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন সকালে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া দিনব্যাপী রয়েছে নানা আয়োজন।
সকালে সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সহকারী হাইকমিশনার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন। পরে বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। এসময় অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত বিভিন্ন মেডিকেল কলেজ এবং প্রতিষ্ঠানে অধ্যায়ন ও কর্মরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর শিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করায় তাদেরকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর
প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্য গুরু ও সমাজ চিন্তাবিদ হাসিব পান্নার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
উল্লেখ্য, রাতে নগরীর একটি অভিজাত হোটেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন রয়েছে।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড
কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন
উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত
আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান
রাজস্থলী উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
Link Copied