ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে খাল খননে অনিয়মের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১-২০২৪ বিকাল ৬:০

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যংডুবির বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রতন কুমার শর্মা ও সেক্রেটারি আব্দুল্লাহ আল বাসেদের বিরুদ্ধে খাল পুণঃখনন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবীতে দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ প্রকাশ, খালখনন সেচ প্রকল্পের সভাপতি ও সেক্রেটারি ব্যাংডুবি সেচ প্রকল্পের খাল পুনঃ খনন করা হয়েছে। ঐ প্রকল্পের দূরত্ব ২.২৪ কিঃ মিঃ। প্রকল্পের জন্য বিশ লক্ষ টাকা বরাদ্দ ছিল। খালটি সমিতির সদস্যদের মাধ্যমে খনন করার কথা। কিন্তু সমিতির সদস্যদের দিয়ে খনন না করে ইঞ্জিন চালিত যন্ত্র দিয়ে খননের নামে ড্রেসিং করা হয়েছে। খাল পুনঃ খননে বাপক অনিয়ম ও কারচুপি করা হয়েছে। যে কারণে সেচ প্রকল্পটি কৃষকের কোন উপকাওে আসছে না। ব্যাংডুবি বিল পানি ব্যবস্থাপনা সমিতির অফিস ঘরটি ৮নং কঠুরাকান্দি মৌজার বিএস ৫৬নং খদিয়ানের ৩৫৬ নং দাগের উত্তলন করার জন্য জমি রেজিস্ট্রিকৃত জায়গায় ঘর উত্তোলন না কওে সভাপতি রতন কুমার শর্মা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য তার বাড়ির সীমানায় রেজিস্ট্রি বিহীন জায়গায় ঘর উত্তোলন করেছেন। এলাকার সাধারণ কৃষকদের স্বার্থে প্রকল্পটি সরজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে সরজমিনে গেলে এলাকা বাসির লোকজন জানান, খাল খননে ব্যাপক অনিয়ম করা হয়েছে। এই অনিয়মের বিরুদ্ধে আমরা দূর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি।

 

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত