ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

"সভাপতির বিরুদ্ধে" যজ্ঞানুষ্ঠানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৬-১-২০২৪ বিকাল ৬:৬

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর গ্রামের সার্বজনীন রাধাকৃষ্ণ পুজা মন্দিরে ১৬ প্রহরব্যাপী যজ্ঞানুষ্ঠানের কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঐ মন্দিরের সভাপতি শ্রী ঠাকুর দাসের বিরুদ্ধে। এলাকাবাসী সুত্রে জানা যায়, গত কয়েকমাস ধরে নাম যজ্ঞানুষ্ঠানের দুইটি পোষ্টার ছেপে বিভিন্ন এলাকায় গিয়ে টাকা কালেকশন করে নিজের পকেটে সেই টাকা ঢুকাচ্ছে সভাপতি ও তার অনুসারীরা। অথচ এব্যাপারে কিছুই জানেনা এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুর দাসের বিরুদ্ধে এলকাবাসী একজোট হয়ে প্রতিবাদে নেমেছে। এব্যাপারে জানতে চাইলে মন্দির কমিরির সাবেক সভাপতি গোবিন্দ দাস জানান প্রতিবছর এলাকাবাসীর উদ্যোগে মন্দির চত্বরে জৈষ্ঠ্যমাসের ২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এবছর মন্দির কমিটির সভাপতি কাউকে কিছু না জানিয়ে নিজে নিজে দুইটি পোষ্টার বানিয়ে টাকা উত্তোলন করেছে। একটি তার বাড়ি অপরটি মন্দির চত্বর বলা হলেও আসলে সে মন্দির চত্বরে কোন যজ্ঞানুষ্ঠান করবেনা। তার এ অপতৎপরতার কারণে মুল যজ্ঞানুষ্ঠান আয়োজনে বিঘ্ন ঘটছে। আমরা ঠাকুর দাসের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি। এব্যাপারে জানতে চাইলে ঠাকুর দাস জানান, আমি একটি পোস্টার ছেপে বাড়ির উঠানে যজ্ঞানুষ্ঠানের জন্য টাকা আদায় করছি। অপরদিকে মন্দির চত্বরে যজ্ঞানুষ্ঠানের নামে কে বা কারা আমার নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে পোস্টার ছেপেছে। এরসাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন