ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীর দূর্গাপুরে সর্বস্তরের জনতার গণসংবর্ধনায় সিক্ত হলেন এমপি দারা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-১-২০২৪ বিকাল ৭:২৫

রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজশাহী-৫ পুঠিয়া-দূর্গাপুরের নব নির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাকে গণসংবর্ধনা দিয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় দূর্গাপুর উপজেলার দূর্গাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যলয় মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাকে গণসংবর্ধনা দিতে সেখানে আপামর জনতার ঢল নামে।

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, আপনাদের ভালবাসায় আমি অভিভূত, আবেগ আপ্লুত। আপনাদের কাছে আবারও ঋনী হয়ে গেলাম আমি। ইনশাআল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুঠিয়া-দূর্গাপুরের উন্নয়নের মাধ্যমেই এ ভালবাসার প্রতিদান দেব। 

তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। এ কারনেই বাংলাদেশের মানুষ তাঁকে ভালবেসে পঞ্চমবারের মত দেশের দায়িত্ব তুলে দিয়েছেন, বানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব আরও উন্নয়নের দিকে, স্মার্ট বাংলাদেশের দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের দিকে।

জননেতা আব্দুল ওয়াদুদ দারা বলেন, আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট চেয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমি আমার দেয়া ওয়াদা পুরণ করবো।

এসময় দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ৭ টি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি

হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ‎

নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা

বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার