তানোরে ভুমিহীনদের স্বপ্ন গুড়িয়ে দিলো এসিল্যান্ড
রাজশাহীর তানোরে ভুমিহীন পল্লীর বাসিন্দাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন প্রটেকশান ওয়াল গুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত অনুমতি ব্যতিত খাস পুকুরে প্রটেকশন ওয়াল নির্মাণের অভিযোগে এই প্রটেকশান ওয়াল গুড়িয়ে দিয়েছেন। উপজেলার মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর জাটভাঙ্গী মহল্লায় এই ঘটনা ঘটেছে।
এদিকে প্রত্যন্ত পল্লীর একটি পুকুর পাড়ের প্রটেকশান ওয়াল গুড়িয়ে দেবার খবর ছড়িয়ে পড়লে জনমনে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। সচেতন মহলের ভাষ্য, যেখানে উপজেলার বিভিন্ন এলাকায় খাস সম্পত্তি, হাট ও জেলা পরিষদের জায়গা বেদখল, পুকুর জবরদখল, পুকুর খনন, ফসলী জমির টপসয়েল বাণিজ্যে, ভিপি সম্পত্তিতে পুকুর খননের মতো ঘটনা ঘটছে, সেখানে প্রত্যন্ত পল্লীর পুকুরের প্রটেকশান ওয়াল গুড়িয়ে দিয়ে ১৫টি বসতঘর হুমকিতে ফেলা কতটা যুক্তিযুক্ত ? সেটা অবশ্যই অধিকতর তদন্তের দাবি রাখে।
জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌরসভার প্রত্যন্ত পল্লীর প্রকাশনগর জাটডাঙ্গী মহল্লায় সরকারি খাস পুকুর রয়েছে। এদিকে পুকুর পাড়ের চারদিকেপ্রায় দুইযুগ ধরে ১৫টি ভুমিহীন পরিবার বসতঘর করে বসবাস করছে। তবে পুকুর পাড় ভেঙে এসব বসতঘর হুমকির মুখে পড়েছে। কিন্ত্ত বছরের পর বছর পৌর মেয়রের দুয়ারে ধর্ণা দিয়েও পুকুর পাড়ে প্রটেকশান ওয়াল নির্মাণ করতে পারেননি। এতে তাদের বসতঘর হুমকির মুখে পড়েছে।এদিকে বসতঘর রক্ষায় ভুমিহীন পল্লীর বাসিন্দারা বাধ্য হয়ে সকলে চাঁদা তুলে পুকুর পাড়ে প্রটেকশান ওয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছেন। গত সোমবার থেকে তারা প্রটেকশন ওয়ালের নির্মাণকাজ শুরু করেন। কিন্ত্ত গত মঙ্গলবার কোনো পুর্বঘোষণা ব্যতিত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত এসব প্রটেকশন ওয়াল গুড়িয়ে দিয়েছেন। অথচ একই পুকুর পাড়ের খাস জায়গা দখল করে প্রকাশনগর মহল্লার বাসিন্দা ও মেয়র সাইদুর রহমানের অনুগত আব্দুল আলিম ফ্ল্যাট বাড়ি করছেন।কিন্ত্ত অজ্ঞাত কারণে সেটা গুড়িয়ে দেয়া হয়নি।
এনিয়ে ভুমিহীন পল্লীর বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষের পাশাপাশি উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। এঘটনায় ভুমিহীন পল্লীর অসহায় বাসিন্দারা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। ভুমিহীন পল্লীর বাসিন্দা শফিকুল ইসলাম (৫৫), রফিকুল ইসলাম (৫০), মোস্তাফিজুর রহমান(৪৫) আনু বেওয়া ও (৬০) গোলেনুর (৫০) জানান, পুকুর পাড়ের চারপাশে ১৩টি ভুমিহীন ও ২টি ব্যক্তি মালিকানাধীন বসতঘর রয়েছে। তারা বলেন, এদের মধ্যে বিষা ও তার পুত্র মেহেদী মাদক ব্যবসা করে। তারা পিতা- পুত্রসহ আব্দুর রহিম ও আলমগীর মেয়র সাইদুর রহমানের অনুগত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রকাশ্যে কাঁচি প্রতিকের ভোট করেছেন। তাদের কথা মতো কাঁচি প্রতিকে ভোট না দেয়ায় তারা সংঘবদ্ধ ভুমিহীন পল্লীর বাসিন্দাদের ওপর নানা জুলুম-নির্যাতন শুরু করেছে। আনু বেওয়া বলেন, আব্দুর রহিম ও মেহেদী হাসানের নেতৃত্বে তাকে মারপিট, তার লাগানো দুটি গাছ কাটাসহ পুকুরের মাছ লুট করা হয়েছে।
এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত মুঠোফোনে কল গ্রহণ না করায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এবিষয়ে আব্দুল আলিম বলেন, তার ওটা কেনা জায়গা, তবে অল্প কিছু খাস তার ভেতর পড়েছে। এবিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন বলেন, ভুমিহীনদের সঙ্গে যেটা করা হয়েছে সেটা দুঃখজনক।
এমএসএম / এমএসএম
কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার
রাণীশংকৈলে শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাঁধ সংস্কারে উপড়ে ফেলা হয়েছে দুই শতাধিক গাছ
খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী
অবৈধভাবে বালু উত্তোলন" ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১ চার জনকে ৫০ হাজার জরিমানা
মহান মে-দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী
তেঁতুলিয়ায় ইয়াবাসহ মাদক যুবক গ্রেফতার
মাগুরার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন কাজের উদ্বোধন
রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১
উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Link Copied