ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

গাইবান্ধায় বাংলাদেশ ক্ষেতমজুর কৃষক সংগঠনের কাউন্সিল ও সমাবেশ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ২:১১

২৭ জানুয়ারি সকাল ১১ টা বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা সদরের  উদ্যোগে জেলা শহরে মিছিল শেষে জেলা কার্যালয়ে:কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড মাহবুবর রহমান খোকা র পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য কমরেড কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন ও  কমরেড নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ। 

বক্তারা বলে, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ  এদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। অথচ সেই কৃষি এবং কৃষক বিপর্যস্ত।কৃষি ও কৃষক কে রক্ষা করতে সরকারের কোন ভুমিকায় দৃশ্যমান নেই। এই ব্যবস্থা কে রক্ষা করতে হলে কৃষকদের অধিকার ও জীবনের সংকট নিয়ে  শক্তিশালী গণআন্দোলনের দাবী জানান। সেই সাথে হাটে হাটে খোলা বাজারে ন্যায্য মূলে ধান,আলু,কুমড়া,টমেটো ও বেগুন সহ সকল কৃষি পন্য ক্রয়,বিনা টাকায় সার-তেল ,বীজ,কীটনাশক কৃষকদের সরবরাহ , বিএডিসি কে সচল ,অর্থনীতি ও দেশ বাঁচাতে সকল  কৃষি ঋণ প্রণোদনা প্যাকেজ সুদ মুক্ত বিদ্যুত,গ্যাস,পানি সহ  সার,ডিজেলের দাম কমানো বর্গা চাষী-ভূমিহীন ও ক্ষুদ্র চাষীদের ঋণ প্রাপ্তি নিশ্চতে নীতিমালা পরিবর্তন,  ভূমিহীন-ক্ষেতমজুর- ক্ষুদ্রচাষীদের নগদ অর্থ সহায়তা ও আর্মি রেটে গ্রামীণ রেশনিং চালু,ভিজিএফ-ভিজিডিসহ সামাজিক সুরক্ষায় বরাদ্দের পরিমাণ ও সংখ্যা বাড়াও,২০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ,কৃষকের নামে দায়েরকৃত সার্টিফিকেট মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা,এনজিও ঋণের কিস্তি তে নির্যাতন হয়রানি বন্ধ, সকল হাটে টোল চাট লাগানো,ইজারাদারী হয়রানী,জুলুম- নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবী জানান।

সমাবেশ ও কাউন্সিল শেষে সবার সম্মতিতে সদর উপজেলা কমিটি করা হয়।গিদারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড গোলাম সাদেক লেবু কে সভাপতি ও কমরেড মাহবুব রহমান খোকাকে সাধারণ সম্পাদক, সহ সভাপতি  কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, কমরেড অতুল চন্দ্র বর্মন,কমরেড ডাক্তার আব্দুল জোব্বার,কমরেড আব্দুর সাত্তার,কমরেড অফিজ উদ্দিন, সহকারি সম্পাদক কমরেড চানঁ মিয়া,সাংগঠনিক সম্পাদক কমরেড শাহজালাল  তোতাঁ মিয়া,প্রচার  প্রকাশনা ও দপ্তর  সম্পাদক পরমানন্দ দাস সহ ২২ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন। 

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল