ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বেগমগঞ্জে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মামুনুর রশীদ কিরনকে সংবর্ধনা


আজিজ আহমেদ, বেগমগঞ্জ photo আজিজ আহমেদ, বেগমগঞ্জ
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ৩:৩৯

নোয়াখালী জাতীয় হর্কাস সমবায় সমিতির লিমিটেড এর পক্ষ থেকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর হর্কাস মার্কেটের কার্যালয়ের সামনে নোয়াখালী জাতীয় হর্কাস সমবায় সমিতির লিমিটেডের আয়োজনে সাধারণ সম্পাদক মাহবুবুল হক আজাদের উপস্থাপনায় সহ সভাপতি ইসতিয়াক আলম সোহান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন, বিশেষ অতিথি ছিলেন,

চৌমুহনী পৌরসভার মেয়র আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ,  উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ,  মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, বেগমগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী।

সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াখালী জেলার বিভিন্ন সমবায় সমিতি গুলো সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ কে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান। বক্তব্যে তারা বলেন, সমবায় সমিতির সকল ব্যবসায়ী শ্রমিক সমবায় সমিতির এক একটি প্রান। সকলের সহযোগিতায় পারে সমিতির সকল কার্যক্রমকে আরো বেগবান করতে।

এই সময় আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক সিরাজুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনসারি, সদস্য এডভোকেট পাপ্পু সাহা, ভিপি মেজবাহ উদ্দিন টুটুল, চৌমুহনী সাধারণ সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের, নোয়াখালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, আওয়ামী লীগ নেত্রী জাহানারা আক্তার আইরিন, নোয়াখালী জাতীয় হর্কাস সমবায় সমিতির লিমিটেড এর প্রধান হিসাব রক্ষক ওহিদ উদ্দিন, চৌমুহনী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শাহাবুদ্দিন কাজল সহ আরো অনেকে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ